রাজধানীতে ঋণগ্রস্ত হয়ে জেদের বসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক যুবক।
আজ ২৯ মার্চ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার হাজারীবাগে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী ২২ বছর বয়সী যুবকের নাম সম্রাট।
সে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর গণকবাড়ী এলাকার বাসিন্দা।তার পিতার নাম আবুল কাশেম। ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবার নিয়ে সম্রাট হাজারীবাগ কাজীরবাগ ১৬ নম্বর ৬ তলা বাড়ির ৫ম তলায় ভাড়া থাকতেন।
আরও পড়ুনঃ রাজধানিতে শ্বশুরবাড়ি গিয়ে মারপিটে স্বীকার হয়ে যুবকের মৃত্যু
সম্রাটের আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে তার মা রোকেয়া বেগম আমেনা জানান, কিছুদিন আগে প্রায় দেড় লাখ টাকা ঋণ করে সম্রাট মোবাইলের সরঞ্জামাদির ব্যবসা শুরু করেন। কিন্তু সেখানে তার ব্যবসায় লস হয়ে যায়। এরপর থেকে তেমন কিছুই করতেন না।
আজ সকালে পাওনাদাররা পাওনা টাকা পরিশোধের জন্য ফোন করে তাকে তাগাদা দেন। এরপর তিনি নিজের ওপর জেদ করে বেলা সাড়ে ১২টার দিকে রুমের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় এক পর্যায়ে জানালা দিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সম্রাট। তখন জানালা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়নাতদন্তের জন্য সম্রাটের মরদেহটি মর্গে রাখা হয়েছে।





Users Today : 15
Users Last 30 days : 806
Total Users : 18911
Total views : 30995
Who's Online : 0